Bigg Boss-এর ঘরে জিতুর জন্য চুল কাটেন সৃজলা, কিছুক্ষণ পরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট শনের
বিগ বসের ঘরে কারও সঙ্গে কারও বন্ধুত্ব, কারও মনোমালিন্য, আবার কখনও সম্পর্কের সমীকরণ নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। এ বারের সিজনে সেই চর্চার কেন্দ্রে রয়েছেন জিতু এবং সৃজলা। কখনও প্রকাশ্যে প্রেমের প্রস্তাব, কখনও একে অপরের জন্য বিশেষ কিছু করার চেষ্টা, আবার কখনও মান-অভিমান। তাঁদের সম্পর্কের নাম কী, তা নিয়ে দর্শকের মনে প্রশ্নের অন্ত নেই। এরই মধ্যে নতুন করে আলোচনায় সৃজলার কাছের মানুষ অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের একটি ইনস্টাগ্রাম স্টোরি।