Bhai Phonta 2026 | ভাইদের কপালে ফোঁটা দিলেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি
ভাইফোঁটায় পারিবারিক ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে উৎসবে মাতলেন বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। নিজের বাড়িতে সহোদর দুই ভাইয়ের পাশাপাশি এলাকার দলীয় কর্মীদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করেন তিনি। নিজের হাতে ভাইদের মিষ্টিমুখ করান বিধায়ক। পাল্টা বিধায়কের হাতে উপহার তুলে দেন ভাইয়েরাও। দেখুন ভাইফোঁটার বিশেষ মুহূর্ত।