সাইকেলে ধাক্কা ট্রাকের, মৃত্যু
বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধ সাইকেল আরোহীর। রাজাহাটের লাঙলপোতা বাজারের কাছে ঘটনাটি ঘটে শনিবার সকালে। আলাউদ্দিন মল্লিক (৭১) নামে খড়িবাড়ি এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ সাইকেলে রাজারহাট রোড ধরে যাচ্ছিলেন। আর খড়িবাড়ির দিক থেকে রাজারহাট চৌমাথার দিকে যাচ্ছিল ট্রাকটি। অভিযোগ, চালক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পিছন থেকে সাইকেলটিতে ধাক্কা মারেন। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন আলাউদ্দিন। তাঁকে রাজারহাটের রেকজোয়ানী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।