প্রধানমন্ত্রী পদে বসতে নিমরাজি হয়ে গিয়েছিলেন, অকপট সনিয়া - 24 Ghanta Bangla News
Home

প্রধানমন্ত্রী পদে বসতে নিমরাজি হয়ে গিয়েছিলেন, অকপট সনিয়া

Spread the love

প্রসঙ্গ প্রণব

তত্‍কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হওয়ার আর্জি কী ভাবে পেশ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়, বইয়ে বিবরণ তুলে ধরেছেন সনিয়া। লিখেছেন, ‘আচমকাই তিনি (প্রণব) আমাকে একটা পরামর্শ দিয়ে চমকে দেন। বলেন, শীর্ষপদে পরিবর্তন দরকার। আমি বুঝতে পেরেছিলাম, উনি ইঙ্গিতে আমাকে প্রধানমন্ত্রী হওয়ার বাসনা বোঝাতে চাইছেন। আমি প্রসঙ্গ পাল্টে বিষয়টা এড়িয়ে যাই। উনি হয়তো তাতে অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু আমাকে কখনও বুঝতে দেননি।’ ২০১২–তে প্রণবকে কংগ্রেসের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। ২০১২–১৭ রাষ্ট্রপতি থাকাকালীন প্রায়ই প্রণবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলেও উল্লেখ করেছেন সনিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *