রেলের খাবারে ধাতব টুকরো! যাত্রীর অভিযোগ পেয়েই ক্যাটারিং সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ
তাঁর দাবি, ট্রেনের ক্যাটারিং কর্মীরা তাঁকে জানান ওই টুকরোটি সম্ভবত বাসনপত্র পরিষ্কার করার কাজে ব্যবহৃত কোনও ধাতব জিনিস থেকে এসেছে।
অমিত জানিয়েছেন, এই জন্য ক্ষমা চেয়ে তাঁর জন্য অন্য মিলের ব্যবস্থা করার পাশাপাশি খাবারের দাম ফেরত দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন ওই কর্মী। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। রেলের কাছে এই নিয়ে অভিযোগ জানান তিনি সেই সঙ্গেই আইআরসিটিসি (IRCTC)-কে যাত্রীদের পরিবেশন করা খাবারের গুণমান খতিয়ে দেখার আবেদন জানান অমিত।