ভাইফোঁটায় বৃষ্টির চোখ রাঙানি! নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ একাধিক জেলায় ভেজার আশঙ্কা - 24 Ghanta Bangla News
Home

ভাইফোঁটায় বৃষ্টির চোখ রাঙানি! নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ একাধিক জেলায় ভেজার আশঙ্কা

Spread the love


কলকাতা: ভাইফোঁটার আনন্দের মাঝেই আবহাওয়া নিয়ে চিন্তার খবর। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাদ যাবে না উত্তরবঙ্গও। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ…

কলকাতা: ভাইফোঁটার আনন্দের মাঝেই আবহাওয়া নিয়ে চিন্তার খবর। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাদ যাবে না উত্তরবঙ্গও। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের আশঙ্কা নেই। বৃষ্টির জেরে আপাতত শীতের আমেজ কিছুটা কমতে পারে। যদিও সপ্তাহান্তে ফের তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই ভাইফোঁটার দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?

বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই সীমাবদ্ধ থাকতে পারে পরিস্থিতি।

বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। বৃষ্টি থামলে ধীরে ধীরে নামতে পারে পারদ। ফলে সপ্তাহান্তে রাতের দিকে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সেখানেও ভারী বর্ষণের আশঙ্কা নেই।

বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে পারে। আবহাওয়া শুষ্ক হলে ধীরে ধীরে তাপমাত্রা নামার পরিস্থিতি তৈরি হবে। ফলে ভাইফোঁটার বৃষ্টির পর সপ্তাহান্তে রাজ্যের দুই প্রান্তেই শীতের আমেজ কিছুটা বাড়তে পারে।

‘মমতা অন্ধ ধৃতরাষ্ট্র’, নিজের জেলযাত্রা থেকে তৃণমূলের পতন, নেত্রীকেই দুষলেন অনুব্রত!

আগামী ১০০ বছরেও তৃণমূল পাবেন না! নন্দীগ্রাম থেকে হুঙ্কার শুভেন্দুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *