বিকেল হতেই উত্তরবঙ্গে অন্ধকার! বাইরে বিকট শব্দ, বেরিয়ে দেখা গেল…
এ দিন সকাল থেকেই শিলাবৃষ্টি হয় সান্দাকফুতে। কালিম্পঙের রিশপ, জলপাইগুড়ির লাটাগুড়িতেও শিলাবৃষ্টি লক্ষ্য করা যায়। হালকা ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয় মালদা জেলাতেও।
বুধবার বিকেলে আচমকাই প্রকৃতির রুদ্ররূপের সাক্ষী ছিল মালদার হবিবপুর ব্লক। বাদ পড়ল না ঐতিহাসিক মানিকোড়া মেলা। ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে চারটি বড় লাইটিং গেট খুলে পড়ে যায় রাস্তায়। বন্ধ হয় যান চলাচল।