দীপাবলির পরে রাজধানীর বাতাস আরও বিষাক্ত। - 24 Ghanta Bangla News
Home

দীপাবলির পরে রাজধানীর বাতাস আরও বিষাক্ত।

Spread the love

এ বছরও তার ব্যতিক্রম হলো না। বাজি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্টের যাবতীয় নিষেধাজ্ঞা, নির্দিষ্ট সময়সীমা, দূষণ-নিয়ন্ত্রণের নানা নির্দেশ — সব কিছুকেই অগ্রাহ্য করে দূষণে নতুন রেকর্ড গড়ল দিল্লি ও সংলগ্ন এলাকা। রাজধানীর আকাশে আতশবাজির ঝলকানির সঙ্গে অকাতরে মিশল বিষাক্ত ধোঁয়া। ৮ নভেম্বর রাতে দিল্লির ৫৯টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২০টিতে বায়ুর গুণমান পৌঁছল ‘সিভিয়ার’ বা ভয়াবহ স্তরে। প্রশ্ন উঠল, আদালতের নির্দেশই যদি মানা না হয়, তবে নিষেধাজ্ঞার অর্থ কী? কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, দীপাবলির রাত ন’টায় দিল্লির সামগ্রিক বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৭০। রাত ১১টায় তা বেড়ে দাঁড়ায় ৩৭৩। অর্থাৎ ‘ভেরি পুওর’ বা অত্যন্ত খারাপ স্তরেই আটকে থাকে রাজধানীর বাতাস। রাত ১০টা নাগাদ ২০টি পর্যবেক্ষণ কেন্দ্রে একিউআই ৪০০ ছাড়িয়ে যায়। সোনিয়া বিহারে সূচক ছিল ৪৬৩, জাহাঙ্গিরপুরীতে ৪৫০। আরও ৩৩টি কেন্দ্রে বাতাসের মান ছিল অত্যন্ত খারাপ। পরদিন ভোর তিনটে–তেও দিল্লির একিউআই আটকে ছিল ৩৬৭–তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *