জেলবন্দি জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
জেলবন্দি জাহাঙ্গির খান। এ বার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন। তাঁর বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বেআইনি বহুতল তৈরির অভিযোগ রয়েছে। ১১ নভেম্বর বুধবার, জেলাশাসকের নির্দেশে সেই বাড়িই ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন BDO ও পুলিশ আধিকারিকরা। আদালতের নির্দেশ মেনেই বেআইনি নির্মাণ ভাঙার এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।