গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েই সাফের সেমিফাইনালে সুহেলরা

সায়ন সেনগুপ্ত, কলকাতা: দুরন্ত জয়ের মধ্য দিয়ে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship) শুরু করেছিল ভারতের যুব ফুটবল দল। কোচ নৌশাদ মুসার তত্ত্বাবধানে বাংলাদেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টকে ঘিরে প্রথম থেকেই যথেষ্ট আশাবাদী থাকতে দেখা যায় দেশের ফুটবলপ্রেমীদের। সেইমতো গত কয়েকদিন আগেই ঢাকায় উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্লু-টাইগার্স। শেষ পর্যন্ত এগিয়ে থেকেই জয় সুনিশ্চিত করেছিল ভারত। একটা সময় ম্যাচে নজর কাড়া ফুটবল খেললেও প্রথা মেনেই ভারতের কাছে আটকে যায় পাক শিবির।
তারপর আজ বিকেলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেমেছিল ভারতীয় ফুটবল দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল মালদ্বীপ শিবির। বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে সেই ম্যাচ। যেখানে ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। গোলদাতা কাশ্মীরের তরুণ প্রতিভা সুহেল আহমেদ ভাট। পেনাল্টি থেকে তার করা গোলে এগিয়ে থেকেই শেষ পর্যন্ত তিন পয়েন্ট সুনিশ্চিত করে ভারত। যারফলে দুই ম্যাচে জয় পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করল নৌসাদ মুসার দল। দ্বিতীয় স্থানে থাকল পাকিস্তান।
অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মালদ্বীপ। আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছে আয়োজক বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়েই নির্ধারিত হয়ে যাবে সেমিফাইনালে কারা লড়াই করবে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.