পায়ের উপর ব্ল্যাক মাম্বা, অজানা গল্প ‘আনটেমড কেনিয়া’–র - 24 Ghanta Bangla News
Home

পায়ের উপর ব্ল্যাক মাম্বা, অজানা গল্প ‘আনটেমড কেনিয়া’–র

Spread the love

১৯৭০–এর দশক থেকে ২০২০–র দশক — এই পাঁচ দশকে অবশ্য বাঙালির মানসিকতা এবং বেড়ানোর ধরন আমূল বদলে গিয়েছে। যে কেনিয়াকে একটা সময়ে বইয়ের পাতায় বা রুপোলি পর্দায় দেখতে হতো, এখন সেই কেনিয়ায় বেড়াতে যাওয়া এমন কোনও ভয়ানক ব্যাপার নয়। এখন তো প্যাকেজ ট্যুরেরও ব্যবস্থা রয়েছে। যাঁরা কেনিয়ার প্রেমে পড়েছেন, তাঁরা তো বার বার ফিরে যান মাসাইমারা–সেরেংগিটি, মাউন্ট কেনিয়া বা ভিক্টোরিয়া ফলসের কাছে। এই দলেই পড়েন শিলাদিত্য চৌধুরী। সে দিনের আড্ডায় নিজের ১৯ বারের কেনিয়া ভ্রমণের বিরাট অভিজ্ঞতার ঝুলি থেকেই শ্রোতাদের সঙ্গে শেয়ার করলেন কিছু কিছু। শিলাদিত্য বলেন, ‘আমার চটি পরা পায়ের উপর দিয়ে ব্ল্যাক মাম্বা সাপ চলে গিয়েছে। পায়ের চেটো ফুটো করে মাংসাশী পোকা ঢুকে গিয়েছে — এমন অনেক অভিজ্ঞতাই আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *