কালীপুজোর বিসর্জন শেষ করতে হবে কালই!
কলকাতা পুরসভার ব্যস্ততম ঘাট হলো বাজে কদমতলা ও নিমতলা ঘাট, জাজেস ঘাট, বাবুঘাট, রতনবাবুর ঘাট, আহিরীটোলা ঘাট ইত্যাদি। এই সব ঘাটে নজরদারি জোরদার করা হয়েছে পুরসভার তরফে। ঘাট পরিষ্কারের কাজে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা জানাচ্ছে, কাল রাত পোহালেই তাঁদের ঘাট পরিষ্কার করতে হবে। শুক্রবার দুপুরের মধ্যে এই কাজ শেষ করে ফেলতে হবে।