Suryakumar Yadav: জাতীয় দলে ব্রাত্য, তবুও সূর্যকুমার যাদবকে ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব দিল মুম্বই | Suryakumar Yadav To Lead Mumbai In SMAT 2026, Shardul Thakur Returns In Squad - 24 Ghanta Bangla News
Home

Suryakumar Yadav: জাতীয় দলে ব্রাত্য, তবুও সূর্যকুমার যাদবকে ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব দিল মুম্বই | Suryakumar Yadav To Lead Mumbai In SMAT 2026, Shardul Thakur Returns In Squad

Spread the love

মুম্বই: ভারতীয় টি-টোয়েন্টি দলে (Indian Cricket Team) ক্যাপ্টেন্সি হারানোর পর ঘরোয়া ক্রিকেটে এবার এক নতুন দায়িত্ব পেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বহুদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের থেকে দূরে সূর্য। তবুও, এই নয়া দায়িত্ব তাঁর কেরিয়ারে এক নতুন দিশা দেবে বলে মনে করছে ক্রিকেটমহল। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtak Ali Trophy) মুম্বই দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে সূর্যকে। এই দলে রয়েছেন ভারতের আরও ৩ ক্রিকেটার, সরফরাজ খান, তুষার দেশপাণ্ডে ও শিবম দুবে।

গত মরসুমে সব ফরম্যাটে মুম্বইকে নেতৃত্ব দিয়েছিলেন শার্দুল ঠাকুর। তবে এবার আলাদা অধিনায়ক বেছে নিয়েছে মুম্বই ক্রিকেট বোর্ড। রঞ্জি ট্রফিতে অধিনায়ক করা হয়েছে সিদ্ধেশ লাডকে। তাঁর নেতৃত্বে টানা ৪ ম্যাচ জিতেছে মুম্বই। টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন সূর্য। উল্লেখযোগ্য বিষয়, রঞ্জি ট্রফির দলে জায়গা পাননি তিনি। আইপিএলের পর থেকে এখনও পর্যন্ত জাতীয় দলে সুযোগ পাননি স্কাই। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন তিনি। তবে আইপিএলের পর তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়। নতুন ক্যাপ্টেন করা হয় শ্রেয়স আইয়ারকে। সোমবার, মুম্বই ক্রিকেট সংস্থার তরফে সূর্যকুমারকে অধিনায়ক করার কথা জানানো হয়। দায়িত্ব পেয়ে সূর্যকুমার বলেন, মুম্বইয়ের হয়ে খেলা তাঁর কাছে সবসময় গর্বের বিষয়। এই দলের দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত।

একই সঙ্গে, চোট সরিয়ে ফিরছেন শার্দুল ঠাকুর। রঞ্জি ট্রফিতে তাঁর খেলার কথা থাকলেও প্রতিযোগিতা শুরুর আগে ডান হাতের মাধ্যমে চোট পান তিনি। সেই কারণে, প্রথম ৪ ম্যাচে খেলতে পারেননি শার্দুল। একই সঙ্গে দলে ফিরেছেন শিবম দুবে। তবে দলে নেই যশস্বী জয়সোয়াল। এই মুহূর্তে নিউজিল্যান্ডে আছেন যশস্বী। পাশাপাশি দোহাতে ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলতে যাওয়ার জন্য দলে নেই সুর্যাংশ শেডগে ও তনুষ কোটিয়ানও।

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। প্রথম দিনই কলকাতায় হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলে যাত্রা শুরু করবে মুম্বই। গ্ৰুপ ডি-তে তাদের সঙ্গে আছে গুজরাট, গোয়া, ওড়িশা, উত্তরখণ্ড, বিদর্ভ ও ছত্তিসগড়। আইপিএলে ব্যর্থ হওয়ার পর এবার সূর্য আদৌ কি মুম্বইকে চ্যাম্পিয়ন করতে পারবেন? সেই দিকেই তো তাকিয়ে নির্বাচকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *