Calcutta High Court: বিনীত গোয়েলের হয়ে সওয়াল করার জন্য রাজ্যের কোনও আইনজীবী নেই? প্রশ্ন প্রধান বিচারপতির বেঞ্চের – Bengali News | Calcutta High Court hearing on Kolkata Police CP Vineet Goyal cases
ফের হাইকোর্টের তোপের মুখে রাজ্যImage Credit source: Tv9 Bangla
কলকাতা: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে মামলার শুনানিতে হাজির নেই রাজ্যের কোনও আইনজীবী। এই ঘটনায় বিরক্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। প্রধান বিচারপতির মন্তব্য, ‘আরজি করের মামলার শুনানিতে সরকারি আইনজীবী আরজি করের প্রাক্তন অধ্যক্ষের হয়ে সওয়াল করতে পারেন। আর এখন কোনও আইনজীবী নেই?‘ ১৮ সেপ্টেম্বর সরকারের তরফে কোনও আইনজীবী যেন উপস্থিত থাকেন, মন্তব্য প্রধান বিচারপতির।
আরজি কর ইস্যুতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ মামলায় রাজ্যের আইনজীবীদের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠল হাইকোর্টে। প্রধান বিচারপতি এদিন মন্তব্য করেন, ‘আরজিকরের প্রাক্তন প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে পড়লাম। ওনার জন্য প্যানেলভুক্ত আইনজীবী সওয়াল করেন। তাঁকে আমরা পরামর্শ দিই, আপনার মক্কেলকে ছুটিতে পাঠান। অথচ এই মামলাটিতে রাজ্যের আইনজীবী কেউ নেই? রাজ্যের আইনজীবী নোটিস দেওয়ার দায়িত্ব নেবেন।’ আগামী ১৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গে শুনবে আদালত।
সবিস্তারে আসছে…