Soft Gulab Jamun Recipe: ভাজার সময় এই কাজটা করলেই গোলাপ জাম এক্কেবারেই ভাঙবে না! মুখে দিলেই মিলিয়ে যাবে | Bhai Dooj Special Soft Gulab Jamun Recipe Home Tricks
গোলাপ জাম ভাজার প্রথম আর সবচেয়ে বড় গোপন কথা হল তেলের তাপমাত্রা। ভাইফোঁটার তাড়াহুড়োয় ভুলেও তেল খুব বেশি গরম করবেন না, কারণ তা হলে মিষ্টির বাইরের অংশ দ্রুত লাল বা কালো হয়ে যাবে, কিন্তু ভেতরটা থেকে যাবে একদম কাঁচা ও শক্ত। তাই তেল হালকা থেকে মাঝারি গরম হলে তবেই মিষ্টিগুলো এক এক করে কড়াইতে ছাড়ুন, যাতে ভেতরে-বাইরে সমানভাবে ভাজা হয়।