Sachin Tendulkar: বিমানবন্দরে দেখা থেকে ৩১ বছরের দাম্পত্য জীবন, স্ত্রী অঞ্জলির জন্মদিনে কী বললেন সচিন? | Sachin Tendulkar Wishes Wife Anjali On Birthday With Heartfelt 1 Line Post
মুম্বই: ক্রিকেট মাঠে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের প্রতি তাঁর ভালবাসাও বরাবরই বিশেষ। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের স্ত্রী অঞ্জলির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন সচিন। সমাজমাধ্যম এক্সে মাত্র ১ লাইনের বার্তায় স্ত্রীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
সমাজমাধ্যমে এক্সে মাত্র ১ লাইনের একটি পোস্ট করে স্ত্রীর প্রতি নিজের অনূভূতি প্রকাশ করেছেন তিনি। সচিন লিখেছেন, “তুমি থাকার ফলেই বাড়িটা সব সময় বাড়ির মতো মনে হয়। শুভ জন্মদিন, অঞ্জলি।” সঙ্গে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। তাঁর এই ছোট্ট বার্তাই অনুরাগীদের নজর কেড়েছে। তাঁদের প্রেমকাহিনী শুরু হয়েছিল ১৯৯০ সালে। সেই সময় ১৭ বছর বয়সী সচিন সবে নিজের পায়ের তলার জমি শক্ত করছেন। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে তাঁদের সম্পর্ক। প্রথম দেখায় সচিনকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন অঞ্জলি। অন্যদিকে, স্বভাবতই লাজুক সচিন বিশেষ কোনও কথা বলতে পারেননি। ভাই অজিত ও নীতিনের সঙ্গে গাড়িতে উঠে সেখান থেকে চলে যান তিনি। তবে অঞ্জলির মনে সেই ছাপ গভীর প্রভাব ফেলেছিল। এরপর নানা প্রচেষ্টার পর সচিনের ফোন নম্বর জোগাড় করেন তিনি। এরপর দুজনের মধ্যে ফোনে কথাবার্তা শুরু হয়। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে।
Home has always meant a little more because you’re in it. Happy birthday, Anjali! ❤️ https://t.co/2S5h3HPziz
— Sachin Tendulkar (@sachin_rt) November 10, 2026
সচিনের জনপ্রিয়তা তখন ক্রমশ বাড়ছিল, ফলে তাঁর সঙ্গে পাবলিক প্লেসে দেখা করা সহজ ছিল না। অঞ্জলি জানান, একবার সাংবাদিক সেজে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তিনি। একবার দেখা করার পরিকল্পনা করলেও তা ভেস্তে যায়। সচিন নির্দিষ্ট সময়ে পৌঁছে গেলেও পৌঁছতে পারেননি অঞ্জলি। সেই সময় মোবাইল না থাকার ফলে একে অপরের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি।
দীর্ঘ প্রেমের পর ১৯৯৫ সালের ২৪ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন সচিন ও অঞ্জলি। তাঁদের জীবনে এসেছে দুই সন্তান, মেয়ে সারা ও ছেলে অর্জুন। ক্রিকেটের এই ব্যস্ত কেরিয়ারেও সন্তানদের গুরুত্ব দিয়েছেন তিনি। বিমানবন্দরের সেই প্রথম দেখা থেকে শুরু হওয়া সম্পর্ক আজও তাঁদের জীবনের বিশেষ অধ্যায়। স্ত্রী-র জন্মদিনে সচিনের সেই ছোট্ট বার্তায় আরও একবার বুঝিয়ে দিল, তাঁর জীবনে অঞ্জলির গুরুত্ব কতটা।