NVIDIA কর্তার প্রেমিকা কি চিনের চর? কেন এই অভিযোগ? - 24 Ghanta Bangla News
Home

NVIDIA কর্তার প্রেমিকা কি চিনের চর? কেন এই অভিযোগ?

Spread the love

অ্যালিস হুয়াং কি চিনের চর?

জেনসেনের সঙ্গে অ্যালিসের সম্পর্ক আর পাঁচটা বিতর্কিত সম্পর্কের মতো নয়। কারণ অ্যালিসের বিরুদ্ধে চিনের হয়ে চরবৃত্তির অভিযোগ উঠেছে। আমেরিকার গোয়েন্দাদের সন্দেহ, চিনের গোয়েন্দা সংস্থার সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে অ্যালিসের। জেনসেনের মাধ্যমে এআই চিপ তৈরি ও ব্যবসা সংক্রান্ত সব তথ্য চিনের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছিলেন অ্যালিস। সেই কাজে তিনি কতটা সফল হয়েছিলেন কিংবা আদৌ সফল হয়েছিলেন কি না, তা নিয়ে এখনও আমেরিকার গোয়েন্দাদের তরফে কিছু স্পষ্ট করা হয়নি।

এছাড়াও আরও একটি অভিযোগ রয়েছে। এআই টেকের দৌড়ে আমেরিকা ও চিনের মধ্যে কড়া টক্কর চলছে। অত্যাধুনিক এআই চিপ যাতে চিনের হাতে না যায়, তার জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে আমেরিকার। কারণ উন্নতমানে এআই মডেল ও ডেটা সেন্টার তৈরির জন্য উন্নত চিপ প্রয়োজন। এদিকে NVIDIA আমেরিকার সংস্থা। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মেগাস্পিড ৪.৮ বিলিয়ন ডলারেরও বেশি অঙ্কের চিপ কিনেছে NVIDIA-র থেকে। সন্দেহ করা হচ্ছে, মেগাস্পিডকে মাঝে রেখে NIVIDIA-র চিপ কিনে তা আদতে চিনের হাতে পৌঁছে দেওয়ার কাজ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *