Nick Jonas health condition: ১৩ বছর বয়স থেকে রোগে আক্রান্ত নিক জোনাস, যা ভোগাবে সারাজীবন! কী এমন হয়েছে প্রিয়াঙ্কার বিদেশি বরের? | Nick jonas reveals type 1 diabetes struggle open letter priyanka chopra - 24 Ghanta Bangla News
Home

Nick Jonas health condition: ১৩ বছর বয়স থেকে রোগে আক্রান্ত নিক জোনাস, যা ভোগাবে সারাজীবন! কী এমন হয়েছে প্রিয়াঙ্কার বিদেশি বরের? | Nick jonas reveals type 1 diabetes struggle open letter priyanka chopra

Spread the love

প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী তথা আন্তর্জাতিক পপ তারকা নিক জোনাসকে ঘিরে এক বিষাদময় খবর। আন্তর্জাতিক ‘ডায়াবেটিস সচেতনতা মাস’ (National Diabetes Awareness Month) উপলক্ষে সম্প্রতি নিজের দীর্ঘদিনের শারীরিক লড়াই নিয়ে মুখ খুললেন ৩৪ বছর বয়সী এই গায়ক। মাত্র ১৩ বছর বয়সে প্রথমবার টাইপ-১ ডায়াবেটিসে (Type 1 Diabetes) আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘ ২১ বছর ধরে এই দীর্ঘমেয়াদী ব্যাধির সঙ্গে সহাবস্থান করলেও, মন থেকে আজও এই অসুখকে মেনে নিতে পারেন না নিক। সোশাল মিডিয়ায় প্রকাশিত এক খোলা চিঠিতে রোগটিকে নিজের ‘পুরনো বন্ধু’ বলে সম্বোধন করে নিজের মনের জমে থাকা একরাশ যন্ত্রণা উগরে দিয়েছেন প্রিয়াঙ্কার বিদেশি বর।

চিঠিতে নিক লিখেছেন, “হ্যালো পুরোনো বন্ধু! প্রায় ২১ বছর হয়ে গেল, তাই না? কিন্তু তোমার একটুও বদল ঘটেনি… আশ্চর্য লাগে, আমরা প্রতিদিন কতবার নিজেদের মধ্যে কথা বলি! খাবারের তালিকায় মাত্র ১৭ গ্রাম কার্বোহাইড্রেট থাকলে ইনসুলিন নেওয়ার কথা ভাবা, কিংবা ফোনে বারবার নিজের রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করা— সপ্তাহে এই ধরনের শয়ে শয়ে সিদ্ধান্ত নিতে হয় আমাকে। বাইরের মানুষ হয়তো এগুলো খেয়ালও করে না। তবে এটাই বাস্তব সম্পর্ক, কারণ ডায়াবেটিস হল আপনার শরীর, মন এবং যন্ত্রের মধ্যকার এক অবিরাম কথোপকথন।”

কৈশোর বয়সে এই রোগ ধরা পড়ার পর কীভাবে তাঁর চেনা জীবন বদলে গিয়েছিল, তাও ব্যক্ত করেছেন নিক জোনাস। তিনি জানান, রোগটির অনিশ্চিত মেজাজের কারণে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার সব আশা ধূলিসাৎ হয়ে যায়। নিকের ভাষায়, “এমন বহু দিন আসে যখন মনে হয়, তুমি (ডায়াবেটিস) না থাকলে আমার জীবনটা ঠিক কেমন হতো!”

শৈশবে নিজের এই শারীরিক সমস্যার জন্য সবসময় এক ধরণের বিচ্ছিন্নতাবোধে ভুগতেন নিক। স্কুলে বা বন্ধুদের আড্ডায় নিজেকে মানিয়ে নিতে তাঁর চরম কষ্ট হতো। পরবর্তীতে যখন তিনি প্রকাশ্যে এই টাইপ-১ ডায়াবেটিস নিয়ে কথা বলা শুরু করেন এবং সমব্যথীদের সঙ্গে যোগাযোগ বাড়ান, তখনই প্রথমবার নিজের একাত্মতা খুঁজে পান।

নিজের এই বেদনাদায়ক অভিজ্ঞতা প্রকাশ্যে আনার নেপথ্য কারণও খোলসা করেছেন এই পপ তারকা। নিক বলেন, “আমি আমার এই লড়াইয়ের গল্প সেই ১৩ বছরের কিশোর-কিশোরীদের জন্যই ভাগ করে নিচ্ছি, যারা সদ্য এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে চরম ভয়ে দিন কাটাচ্ছে। আমি চাই তারা দেখুক যে, এত বড় শারীরিক চ্যালেঞ্জ প্রতিদিন সামলে নিয়ে আজও একজন মানুষ কীভাবে নিজের স্বপ্নগুলো সত্যি করে চলেছে।” প্রিয়াঙ্কা জোনাসের স্বামীর এই আবেগঘন ও প্রেরণাদায়ক পোস্ট ইতিমধ্যেই নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্যালেসে আয়োজিত হয়েছিল তাঁদের এই রাজকীয় বিয়ের অনুষ্ঠান।দুটি সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে হিন্দু ও খ্রিস্টান— উভয় রীতিতেই বিয়ে সেরেছিলেন এই তারকা জুটি। প্রথমে খ্রিস্টান মতে শ্বেতশুভ্র গাউনে লেস আর দীর্ঘ ভেইলে নিজেকে সাজিয়ে তুলেছিলেন প্রিয়াঙ্কা, যেখানে নিককে দেখা গিয়েছিল ক্লাসিক ব্ল্যাক টাক্সিডোতে। এর পরদিন সম্পূর্ণ দেশি লুকে লাল রঙের সব্যসাচীর লহেঙ্গায় বধূবেশে ধরা দেন দেশি গার্ল, আর নিক সেজেছিলেন ঐতিহ্যবাহী শেরওয়ানিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *