Breaking News Live: ED আধিকারিক সেজে প্রতারণা, গ্রেপ্তার যুবক
দিল্লির দূষণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক, AQI ২০০ পার
মঙ্গলবারেও দিল্লির দূষণ পরিস্থিতি উদ্বেগজনক। CPCB(সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড)-এর তথ্য অনুসারে, এ দিন সকালে ইন্ডিয়া গেট এবং কর্তব্য পথের আশেপাশের এলাকার AQI অর্থাৎ বায়ু গুণমান সূচক ২৫৮-এ পৌঁছেছে, যা ‘খারাপ’।
ED আধিকারিক সেজে প্রতারণা, মথুরা থেকে গ্রেপ্তার যুবক
ED আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে মথুরা থেকে এক যুবককে গ্রেপ্তার করল মথুরা পুলিশ। ধৃতের নাম সচিন শর্মা। তিনি ফেসবুক প্রোফাইলেও নিজেকে ইডি আধিকারিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। সেই টোপ দিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ। এর পরেই প্রতারিতদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কামাখ্যা মন্দির দর্শনে গিয়ে হারিয়ে যাওয়া বৃদ্ধার মিলল খোঁজ
জুন মাসের শেষে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলায় গিয়েছিল শৈলবালা দাস (৬২)। কোচবিহার চকচকা দাসপাড়া এলাকার বাসিন্দা এই বৃদ্ধা কামাখ্যা মন্দির দর্শন করে আর ফিরে আসেনি। নিখোঁজ হয়ে যান তিনি। চার মাস পরে কেরালার তিরবন্তপুরম থেকে উদ্ধার করা হলো তাঁকে।