Abhaya: অভয়ার স্মরণে উদ্যান জেএনএমে
সোমবার এই উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, কল্যাণীর বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস, অভয়ার মা ও পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুকুল ভট্টাচার্য। এ দিন উদ্যানের উদ্বোধন করেন অভয়ার মা।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে যেখানে গ্রন্থাগার রয়েছে, সেগুলিকে অভয়ার নামে করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ জানাব। সুপ্রিম কোর্টের নির্দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে তদন্ত করতে বিশাখা কমিটির গাউডলাইন মেনে কমিটি করতে হয়। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে সেই কমিটির নাম রাখা হবে অভয়া কমিটি। তদন্ত কমিটির সদস্য হবেন একমাত্র মহিলারাই। যেখানে নির্যাতনের অভিযোগ রয়েছে, সেখান থেকে কেউ ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারবে না। বাইরের কাউকে করতে হবে।’