মাল্টিঅর্গান ফেলিয়োর, ভেন্টিলেশনে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, শারীরিক অবস্থা সঙ্কটজনক
কী বলছে মেডিক্যাল বুলেটিন
দুর্গাপুজোর পঞ্চমীর দিন অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মন্ত্রী। সপ্তমীর দিন তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তার পর থেকে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাঁর। মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, নিউমোনিয়া ও মূত্রনালীর সংক্রমণ থেকেই সেপটিক শক এবং কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার মতো জটিলতা তৈরি হয়েছে।