ধনে বীজ থেকে কীভাবে গাছ করবেন
ধনে বীজ বপন করবেন কী ভাবে?
১. ধনে দানার ভিতরে দুটি বীজ থাকে। বপনের আগে দানাগুলো বেলন দিয়ে হালকা পিষে বা হাতে আলতো ভেঙে নিন। এতে তাড়াতাড়ি অঙ্কুর বেরোবে।
২. এই বীজ একরাত বীজে কাপড় বা টিস্যুতে মুড়ে রাখতে পারেন। পরদিন সকালে মাটিতে পুঁতে দিন।
৩. মাটির প্রায় আধ ইঞ্চি গভীরে বীজ পুঁতে দিন। একটু ছড়িয়ে বীজ ফেলুন এবং পরিমাণমতো জল দিন।
৪. সাধারণত ১ থেকে ২ সপ্তাহের মধ্যে চারা গজিয়ে যায়।