চিনের ভ্লগারদের ভারত-বিরোধী প্রচারের তীব্র নিন্দা করে বাংলাদেশকে পদক্ষেপ করার আর্জি কেন্দ্রের - 24 Ghanta Bangla News
Home

চিনের ভ্লগারদের ভারত-বিরোধী প্রচারের তীব্র নিন্দা করে বাংলাদেশকে পদক্ষেপ করার আর্জি কেন্দ্রের

Spread the love

বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি এলাকা ও আশপাশের নিম্নবিত্ত মানুষের ঝুপড়ি বাড়ির ছবি তুলে লাগাতার ভ্লগিং করে চলেছেন চিনের একদল ভ্লগার। সেই সঙ্গেই ওই এলাকাকে দিল্লির অংশ বলেও প্রচার করা হচ্ছে। জানা গিয়েছে, ঢাকার উত্তরা সেক্টর ১২ এবং টেকপাড়া এলাকার সরু গলি, বস্তি ও নিম্নবিত্ত মানুষের বস্তিতে ঘুরে ঘুরে নিয়মিত ভিডিয়ো ও ভ্লগিং করছেন শতাধিক চিনা ভ্লগার। সেই জায়গাগুলিকেই নয়াদিল্লি বলে উল্লেখ করছেন তাঁরা বলেও দাবি।  শুধু জায়গার পরিচয় বদলে দেওয়াই নয়, ভিডিয়োয় সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা, খাবার এবং পরিচ্ছন্নতা নিয়েও আপত্তিকর মন্তব্য করছেন ওই চিনা ভ্লগাররা। ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকায় ঘুরে লাইভ সম্প্রচার করছেন ১৫০ জন চিনা নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *