হ্যামস্ট্রিং চোটে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন এডমুন্ড

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী ১২ ও ১৫ই নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুইটি ফিফা ফ্রেন্ডলী ম্যাচ খেলবে ভারত (India Vs New Zealand)। সেইমতো গত কয়েকদিন আগেই তেইশ…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী ১২ ও ১৫ই নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুইটি ফিফা ফ্রেন্ডলী ম্যাচ খেলবে ভারত (India Vs New Zealand)। সেইমতো গত কয়েকদিন আগেই তেইশ জন ফুটবলারদের স্কোয়াড ঘোষণা করেছিলেন জাতীয় দলের কোচ খালিদ জামিল। যেখানে অন্যান্য ফুটবলারদের পাশাপাশি নাম ছিল এডমুন্ড লালরিন্ডিকার। তবে এবার এই আসন্ন দুই ফ্রেন্ডলী ম্যাচে খেলতে পারবেন না তিনি। আসলে জাতীয় দলের স্কোয়াড ঘোষণার পর তিনি শিবিরে যোগদান করলেও বাঁধা হয়ে দাঁড়াল তার চোট সমস্যা। মূলত হ্যামস্ট্রিংয়ের কারণেই ছিটকে গেলেন এডমুন্ড।
যেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা। যারফলে, জাতীয় দলের পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের আক্রমণভাগ সাজানোর ক্ষেত্রেও যথেষ্ট বেগ পেতে হবে কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। আগেই চোট সমস্যা দেখা দিয়েছিল জাতীয় দলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ আনোয়ার আলির। বর্তমানে যা পরিস্থিতি তাতে নভেম্বরে আনোয়ারের মাঠে নামার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তার উপর গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠল এডমুন্ডের হ্যামস্ট্রিংয়ের সমস্যা।
গত মাসের পানামা, ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত হতে চলা দুইটি ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।