সার্থক খুনে মার্ডার ওয়েপন চপস্টিক! উঠছে প্রশ্ন - 24 Ghanta Bangla News
Home

সার্থক খুনে মার্ডার ওয়েপন চপস্টিক! উঠছে প্রশ্ন

Spread the love

পুলিশ সূত্রে খবর, সার্থককে ঠিক কে আঘাত করেছিলেন, তাও স্পষ্ট নয়। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে মা ও মেয়ে দু’জনেই পরস্পরবিরোধী, বিভ্রান্তিকর, অসঙ্গতিপূর্ণ বয়ান দিচ্ছেন। তদন্তকারী আধিকারিকের বক্তব্য, সঞ্চালিকা আইনের ছাত্রী হওয়ায় পুলিশের জিজ্ঞাসাবাদের পদ্ধতি এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে তাঁর ধারণা রয়েছে। তাই এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুনের তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফরেন্সিক রিপোর্ট। তদন্তকারীদের অনুমান, ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে তুলে ধরার চেষ্টা হতে পারে। বারুইপুর পুলিশ জেলার এক অফিসারের অবশ্য বক্তব্য, সার্থক যে খুন হয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মা-মেয়ে ছাড়া বাইরের কেউ এই ঘটনায় যুক্ত রয়েছেন, এমন কোনও তথ্য এখনও সামনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *