মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরকে। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম…
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরকে। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম ইখলাক আহমেদ। ৯ নভেম্বর, ২০২৬ দুপুর থেকে তাঁর সাসপেনশন কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ মহলে আলোচনা শুরু হয়েছে।
ইখলাক আহমেদ এর আগে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ আউটপোস্টের দায়িত্বে ছিলেন। ওই আউটপোস্ট কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অধীন। সম্প্রতি প্রশাসনিক নির্দেশে তাঁকে কলকাতা আর্মড পুলিশের প্রথম ব্যাটালিয়নে বদলি করা হয়েছিল। কিন্তু নতুন কর্মস্থলে দায়িত্ব সামলানোর আগেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হল।
সরকারি নির্দেশে জানানো হয়েছে, ইখলাক আহমেদের আচরণ নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে আপাতত কর্মরত রাখা সমীচীন নয় বলে মনে করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই কারণেই সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাসপেনশন চলাকালীন তাঁর উপর বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, নিজের কাছে থাকা সরকারি কিট অবিলম্বে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের রিজার্ভ অফিসারের কাছে জমা দিতে হবে তাঁকে। এই সময়ে নিয়ম মেনে মূল বেতনের অর্ধেক পাবেন তিনি। পাশাপাশি প্রাপ্য অন্যান্য ভাতাও দেওয়া হবে।
তবে ঠিক কী ধরনের মন্তব্য তিনি সোশ্যাল মিডিয়ায় করেছিলেন, কোন পোস্ট বা অ্যাকাউন্টকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। বিভাগীয় তদন্তের রিপোর্টের উপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। তদন্ত শেষ হলে অভিযোগের বিস্তারিত বিষয় এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে।
দিঘার ভোলবদল! হেলিকপ্টার, নতুন সৈকত, হোম স্টে-কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?
যোগী রাজ্যে বিধানসভা নির্বাচনে এ ক্যাটাগরির আসনের জন্য ২০৯ জন প্রার্থী রেডি বিজেপির