ভাইফোঁটার শুভ সময় কখন? ভাইফোঁটা দেওয়ার জরুরি নিয়ম জানুন
প্রশ্ন. ২০২৬ সালে ভাইফোঁটা কবে পালিত হবে?
উত্তর. ২০২৬ সালে ১১ নভেম্বর, বুধবার পালিত হবে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া।
প্রশ্ন. ২০২৬ সালে ভাইফোঁটার শুভ সময় কখন?
উত্তর. ১১ নভেম্বর দুপুর ১২টা ২৭ মিনিট থেকে দুপুর ২টো ১১ মিনিট পর্যন্ত ভাইফোঁটার শুভ সময়।
প্রশ্ন. ভাইফোঁটার কালবেলা কখন থাকবে?
উত্তর. ১১ নভেম্বর সকাল ৮টা ৩৬ মিনিট থেকে সকাল ৯টা ৫৮ মিনিট পর্যন্ত কালবেলা থাকবে। এই সময়ে ফোঁটা দেওয়া উচিত নয় বলে প্রচলিত বিশ্বাস।
প্রশ্ন. ভাইফোঁটায় ভাই কোন দিকে মুখ করে বসবেন?
উত্তর. প্রচলিত বিধি অনুযায়ী, ভাই উত্তর বা উত্তর-পশ্চিম দিকে মুখ করে বসবেন। বোনের মুখ থাকবে উত্তর-পূর্ব বা পূর্ব দিকে।
প্রশ্ন. ভাইফোঁটায় বোনেদের কি উপবাস করতে হয়?
উত্তর. প্রচলিত রীতি অনুযায়ী, ভাইকে ফোঁটা দেওয়ার আগে পর্যন্ত বোনেরা উপবাস থাকেন। ফোঁটা দেওয়ার পর উপবাস ভঙ্গ করতে পারেন।
প্রশ্ন. ভাইফোঁটায় কালো পোশাক পরা কি অশুভ?
উত্তর. প্রচলিত শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, ভাইফোঁটার মতো শুভ অনুষ্ঠানে ভাই ও বোনের কালো পোশাক পরা এড়িয়ে চলা উচিত।