প্রেমিকা চিনা গুপ্তচর? সম্পর্কের কথা স্বীকারের আগেই পিআর সংস্থাকে নিয়োগ, নতুন বিতর্কে Nvidia-র CEO
শুরু তদন্ত, কী বলছে চিন ও ট্রাম্প?
ইতিমধ্যেই জেনসেনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনভিডিয়া। তবে তদন্ত চললেও তিনিই সংস্থার সিইও থাকবেন বলে জানানো হয়েছে। অন্য দিকে, সব অভিযোগ অস্বীকার করেছে বেজিং। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেন, ‘চিনা গুপ্তচরবৃত্তি সংক্রান্ত এই খবর ভিত্তিহীন।’ তবে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ নেই বলেই মনে করেন তিনি। ট্রাম্পের কথায়, ‘আমি জানি, এফবিআই অন্য একটি বিষয়ে তদন্ত করছে। তবে মনে হয়, এতে তাঁর কোনও সমস্যা হবে না।’