পরিবারের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশনে দিমিত্রি পেত্রাতোস

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত ২০২২- ২০২৩ মরসুম থেকে শুরু করে ২০২৬-২০২৭ সিজনের প্রথমদিক পর্যন্ত মোহনবাগান জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল দিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos) মাঝমাঠের দখল…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত ২০২২- ২০২৩ মরসুম থেকে শুরু করে ২০২৬-২০২৭ সিজনের প্রথমদিক পর্যন্ত মোহনবাগান জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল দিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos) মাঝমাঠের দখল নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের জালে বল জড়ানো, প্রত্যেক ক্ষেত্রেই দাপট ছিল এই অজি তারকার। যারফলে খুব অল্প দিনেই আপামর বাগান সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছিলেন তিনি। সময়ের সাথে সাথে বাগানের কোচ বদল ঘটলেও বদলায়নি দিমির সক্রিয়তা। হুয়ান ফেরেন্দো থেকে শুরু করে আন্তোনিও লোপেজ হাবাস হোক কিংবা হোসে মোলিনা, সার্জিও লোবেরা। প্রত্যেকের কাছেই ভরসাযোগ্য ছিলেন তিনি।
ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড, আইএসএল লিগ শিল্ড হোক কিংবা ট্রফি। জিতেছেন সবকিছুই। কিন্তু সময়ের সাথে সাথেই চেনা ছন্দ যেন হারাচ্ছিলেন দিমিত্রি পেত্রাতোস। গত মরসুমে খুব একটা নজর কাড়তে পারেননি তিনি। কাজেই আগত সিজনে তাকে যে আর দলে ফেরাবে না মোহনবাগান, সেটা জানা ছিল সকলের। অবশেষে গত জুলাইয়ে চূড়ান্ত হয়ে যায় সেই বিয়ষটি। পরবর্তীতে নিজের সোশ্যাল সাইট থেকে দেশের এই শক্তিশালী দল ও দলের সমর্থকদের নিয়ে নিজের সোশ্যাল সাইটে আবেগঘন পোস্ট ও করেছিলেন এই অজি ফুটবলার।
নিজের ফুটবল ক্যারিয়ারে একাধিক দেশের ফুটবল ক্লাবের হয়ে খেললেও মোহনবাগান যেন রয়ে গিয়েছে তার মনের মধ্যে। তাছাড়া মেরিনার্সদের কাছে ও দিমিত্রি পেত্রাতোস একটা ইমোশন। সবুজ-মেরুনের ট্রফি জয়ের ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছিলেন বারংবার। আজ সেই দাপুটে ফুটবলারের জন্মদিন। ৩৪ বছরে পা রেখেছেন বাগান সমর্থকদের প্রিয় দিমি। বর্তমানে সিডনি অলিম্পিক দলে খেললেও তার প্রতি ভালোবাসা রয়ে গিয়েছে সকলের। নিজের সোশ্যাল সাইটেই পরিবারের খুদে সদস্যদের নিয়ে জন্মদিনের সেলিব্রেশনের ছবি পোস্ট করেন তিনি। পরবর্তীতে সেই পোস্ট কমেন্টের মধ্যে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায় বহু বাগান সমর্থকদের।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.