নন্দীগ্রামে CPIM-এর ‘অত্যাচারে’র বিবরণ শোনালেন Suvendu Adhikari
শ্যামলী মান্না, রেজাউল করিমের নাম করেছেন তিনি। তাঁরা গুলির আঘাতে মারা গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘ওই দিন অনেককে গুলিবিদ্ধ অবস্থায় কাঁসাই ব্রিজের কাছে পুঁতে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ১১ জনের দেহ পাওয়া যায়নি।’
অত্যাচারের আরও বিবরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘১১ জনকে পিছমোড়া করে নিয়ে গিয়েছিল। প্রথমে গ্রাম পঞ্চায়েত অফিসে রেখেছিল। তারপরে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে সিপিএমের অফিসে তাঁদের কাটা হয়, পিস পিস করা হয়। পলিথিন প্যাকেটে ঢুকিয়ে পরেরদিন মাঝসাগরে ভাসিয়ে দেওয়া হয়।’