দর্শকের ভালোবাসায় নতুন স্বপ্ন বিনোদের
ছবির প্রচারে বিনোদ এবং অভিনেতারা মুম্বই, দিল্লি, নয়ডা, গাজ়িয়াবাদ, কানপুর ও লখনৌয়ের বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়েছেন। দর্শকের প্রতিক্রিয়া দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁরা। পরিচালকের কথায়, ছবি শেষ হওয়ার পর গোটা প্রেক্ষাগৃহের দর্শককে কাঁদতে দেখেছেন তিনি। কেউ অভিনেতাদের জড়িয়ে ধরেছেন, কেউ সেলফি তুলেছেন, আবার কেউ তাঁদের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। যদিও একাধিক শহরে শো বন্ধ হয়ে গিয়েছে। পরিবেশক সংস্থা সিনেপোলিসের পরামর্শ মেনেই শুরুতে সীমিত সংখ্যক স্ক্রিনে ছবিটি মুক্তি দিয়েছিলেন বিনোদ। দর্শকের চাহিদা বুঝে ধীরে-ধীরে শো বাড়ানোর পরিকল্পনা ছিল তাঁদের।