মুম্বাই সিটির নজরে আইএসএল কাঁপানো লুকা মাজসেন

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক বছরে ছন্দে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। পূর্বে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল ট্রফির পাশাপাশি লিগ শিল্ড…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক বছরে ছন্দে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। পূর্বে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল ট্রফির পাশাপাশি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলেও এখন বজায় নেই সেই ধারাবাহিকতা। পরবর্তীতে দুরন্ত ফর্মের মধ্যে দিয়ে খেতাব নিশ্চিত করে কলকাতা ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এমনকি গত মরসুমে ও অনবদ্য ফুটবলের মধ্য দিয়ে শুরু করেছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল দল। তবে শেষ পর্যন্ত থাকেনি সেই ছন্দ। যারফলে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের।
তবে নিজেদের হারানো গৌরব ফেরাতে এই সিজনের শুরু থেকেই ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল মুম্বাই শিবির। সেক্ষেত্রে দুইবারের সুপার কাপ জয়ী কোচ মানোলো মার্কেজের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট। তবে ব্যাপক প্রত্যাশা থাকলেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। এবারের আইএসএলের প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সের কাছে পরাজিত হয় মুম্বাই সিটি এফসি। তারপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পাঞ্জাব এফসির ও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট ছিনিয়ে নেয় মুম্বাই। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। গত ম্যাচে টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে পরাজিত হয় দেশের বানিজ্য এই ফুটবল ক্লাব।
তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারফলে বর্তমানে দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একাদশ তম স্থানে রয়েছে আইএসএল জয়ীরা। এমন পারফরম্যান্স যে কিছুতেই মেনে নিতে পারবে না ম্যানেজমেন্ট বা সমর্থকরা, সেটাই স্বাভাবিক। যারফলে গত কয়েকদিন আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে মানোলোকে বিদায় জানায় মুম্বাই শিবির। কিন্তু কে হবেন দলের নতুন কোচ, সেটা এখনও স্পষ্ট নয়। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এবার দলের আক্রমণভাগে জোর দিতে লুকা মাজসেনের দিকে নজর রেখেছে মুম্বাই ব্রিগেড। কথাবার্তা এগিয়ে গিয়েছে অনেকটা দূর।
এবার তার যোগদানের কথা ঘোষণা করার অপেক্ষা। উল্লেখ্য, গত কয়েক সিজন আগে পাঞ্জাব এফসির হয়ে দুরন্ত ফুটবল খেলেছিলেন লুকা। যা রীতিমতো নজর কেড়েছিল সকলের। পরবর্তীতে ডায়মন্ড হারবার এফসির হয়ে ও বজায় রেখেছিলেন সেই ছন্দ। তবে এবার বানিজ্য নগরীর এই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে লুকা মাজসেনকে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.