মুক্তি পেলেন ইজ়রায়েলের সাংবাদিক আবেদ আবু শাদেহ
প্যালেস্তাইন বংশোদ্ভূত এই ইজ়রায়েলি সাংবাদিককে অন্যায় ভাবে আটক করার অভিযোগের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে প্রবল সমালোচনা হয়। আমেরিকার কয়েকজন নবনির্বাচিত কংগ্রেস সদস্যও তাঁর মুক্তির দাবি জানিয়েছিলেন।
অবশেষে কোনও চার্জ গঠন না করেই ন্যূনতম কিছু শর্তে (যেমন কয়েকদিনের জন্য পাসপোর্ট জমা রাখা) আবেদ আবু শাদেহকে রবিবার ছেড়ে দেওয়া হয়।