ভবানীপুর বালক সঙ্ঘের কালীপুজো: প্রতিমার চোখে বিশেষত্ব
সঞ্জয় একা নন, এই পুজোর আয়োজনে ক্লাবের অন্য সদস্য সুধীর ঘোষ, স্নেহাশিস ভট্টাচার্য, সম্পাদক স্বরাজ ঘোষ, দীপক সার্কেল, সঞ্জয় হালদার, সঞ্জয় যাদবরাও সমান ব্যস্ত থাকেন। দিন–রাত এক করে তাঁরা পুজোর আয়োজন করেন। দীর্ঘদিনের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে ধর্মীয় সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ভবানীপুর বালক সঙ্ঘের অন্যতম লক্ষ্য।