পুজোর শুভ সময় ও পারণ বিধি। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

পুজোর শুভ সময় ও পারণ বিধি। Ei Samay

Spread the love

FAQ

২০২৬ সালে দেব উত্থানী একাদশী কবে?

২০২৬ সালে ২০ নভেম্বর শুক্রবার পালিত হবে দেব উত্থানী একাদশী। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালন করা হয়।

দেব উত্থানী একাদশী তিথি কখন শুরু ও শেষ হবে?

২০ নভেম্বর শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে একাদশী তিথি শুরু হবে। ২১ নভেম্বর শনিবার সকাল ৬টা ৩১ মিনিটে তিথি শেষ হবে।

দেব উত্থানী একাদশীতে পুজোর শুভ সময় কখন?

ব্রহ্ম মুহূর্ত ভোর ৫টা ১ মিনিট থেকে ৫টা ৪৪ মিনিট, বিজয় মুহূর্ত দুপুর ১টা ৫৩ মিনিট থেকে ২টো ৩৫ মিনিট এবং গোধূলি মুহূর্ত বিকেল ৫টা ২৬ মিনিট থেকে ৫টা ৫২ মিনিট।

দেব উত্থানী একাদশীতে তুলসী বিবাহ কেন করা হয়?

ধর্মীয় বিশ্বাস অনুসারে, দেব উত্থানী একাদশীতে যোগনিদ্রা থেকে জেগে ওঠেন বিষ্ণু। এই উপলক্ষে তুলসী ও শালগ্রাম শিলার বিবাহের প্রচলন রয়েছে। তুলসীকে লক্ষ্মীর স্বরূপ এবং শালগ্রামকে বিষ্ণুর প্রতীক হিসেবে পুজো করা হয়।

দেব উত্থানী একাদশী ২০২৬-এ ব্রত পারণের সময় কখন?

২১ নভেম্বর শনিবার দুপুর ১টা ১০ মিনিট থেকে ৩টে ১৮ মিনিট পর্যন্ত দেব উত্থানী একাদশীর ব্রত পারণের শুভ সময়। দ্বাদশী তিথির মধ্যেই উপবাস ভাঙার নিয়ম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *