জলের বোতলে দুর্গন্ধ কেন হয়? পরিষ্কার করার সহজ উপায়
প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করেছেন। এখন সঙ্গী কাচ বা স্টেইনলেস স্টিলের মতো রিইউজ়েবল জলের বোতল। কিন্তু তাতেও শান্তি মিলছে না। যতই সাবান দিয়ে ধোন, কিছুতেই দুর্গন্ধ কাটছে না। জল খেতে গেলেই নাকে এসে লাগছে আঁশটে গন্ধ। এই সমস্যা যে অনেকেরই, তার ইঙ্গিত মিলছে গুগল ট্রেন্ডসের পরিসংখ্যানে। বলা হচ্ছে, গত এক মাসে ‘water bottle smells’-এর সার্চ বেড়েছে ৯,৯০০ শতাংশ। অর্থাৎ বোতলের দুর্গন্ধে নাজেহাল বহু মানুষ।