পুজোর ছুটিকে কাজে লাগিয়ে বদলে যাচ্ছে দেওয়ালের রং | Colour changes in wall of schools during school puja holiday - 24 Ghanta Bangla News
Home

পুজোর ছুটিকে কাজে লাগিয়ে বদলে যাচ্ছে দেওয়ালের রং | Colour changes in wall of schools during school puja holiday

Spread the love

পুজোর ছুটিতে স্কুলের রঙ বদলের হিড়িক! কোথাও গেরুয়া, কোথাও সবুজ, নীল-সাদা সরতেই শুরু রাজনৈতিক তরজা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহ এবার ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালেও। পুজোর ছুটিকে কাজে লাগিয়ে বিভিন্ন সরকারি ও প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে রং করার কাজ। কোথাও দীর্ঘদিনের পরিচিত নীল-সাদা রং সরিয়ে দেওয়ালে পড়ছে গেরুয়া বা বিস্কুট রঙের প্রলেপ, আবার কোথাও দেখা যাচ্ছে হালকা সবুজের ছোঁয়া। আর স্কুলের এই রং পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কাঁটালি প্রাথমিক বিদ্যালয়-সহ গোঘাট বিধানসভা এলাকার একাধিক স্কুলে রং করার কাজকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *