WWE রিং থেকে মার্কিন সেনেটে? রাজনীতির মসনদে ‘কেন’ গ্লেন - 24 Ghanta Bangla News
Home

WWE রিং থেকে মার্কিন সেনেটে? রাজনীতির মসনদে ‘কেন’ গ্লেন

Spread the love

নতুন গর্ভনর নিয়োগ হওয়ায় দরজা খুলতে পারে কেনের

এই রাজনৈতিক সমীকরণের নেপথ্যে রয়েছে টেনেসির সাম্প্রতিক গভর্নর নির্বাচন। ৩ নভেম্বরের ভোটে টেনেসির বর্তমান ইউএস সেনেটের মার্শা ব্ল্যাকবার্ন গভর্নর নির্বাচিত হয়েছেন। সাংবিধানিক নিয়ম মেনে আগামী জানুয়ারি মাসে গভর্নরের শপথ নেওয়ার সঙ্গে ব্ল্যাকবার্নকে সেনেটরের পদ থেকে পদত্যাগ করতে হবে। আর আমেরিকার আইনের অনুযায়ী, সেনেটের কোনও আসন খালি হলে নতুন কোনও উপনির্বাচন হওয়া পর্যন্ত সেই আসনে সরাসরি কাউকে নিয়োগ করার ক্ষমতা থাকে স্বয়ং গভর্নরের হাতেই। টেনেসিতে ২০২৮ সালের আগে নতুন সেনেটের নির্বাচনের ভোট নেই। ফলে আগামী জানুয়ারি থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রায় দুই বছর সময় যিনি এই পদে বসবেন, তাঁর নাম চূড়ান্ত করবেন নবনির্বাচিত গভর্নর ব্ল্যাকবার্ন।

আমেরিকার রাজনৈতিক পর্যবেক্ষক ও ‘দ্য ওয়াশিংটন সান’-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, ব্ল্যাকবার্নের সেই তালিকায় এগিয়ে রয়েছেন গ্লেন জ্যাকবস। ব্ল্যাকবার্নের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছাড়াও গভর্নর নির্বাচনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রাক্তন এই রেসলার। সম্প্রতি ‘ফক্স নিউজ রানডাউন’ পডকাস্টে এই বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং জ্যাকবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *