Weather Update: আজ থেকেই ফের শুরু বৃষ্টি? এল বড় আপডেট | West Bengal Weather Update: Temperature Rises After Kali Puja
কালীপুজো কাটতেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন। নিম্নমুখী পারদ বাড়ল। শুধু পারদ বৃদ্ধিই নয়, উৎসবে জল ঢালতে ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। আগামী দুই দিন ধরে রাজ্যের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।