Suvendu Adhikari on Kalighat Incident: ‘একবালপুরের বিশেষ লোকজন রাত ২ টোর সময় কেন গিয়েছিল?’, কালীঘাট-কাণ্ডে বড় অভিযোগ শুভেন্দুর | Suvendu Adhikari claims people who came to Abhishek Banerjee was from Ekbalpur
কালীঘাটের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
দিঘা: কালীঘাটের অশান্তির ঘটনায় যে চারটি এফআইআর হয়েছে, তার মধ্যে একটিতে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনজনকে গ্রেফতারও করা হয়েছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভিডিয়ো দেখে, চিহ্নিত করেই গ্রেফতার করছে পুলিশ।” তাঁর দাবি, ওই দিন যাঁরা অশান্তির ঘটনায় যুক্ত ছিলেন, তাঁরা আদতে ওই এলাকার লোকই নন।
গত শুক্রবার মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে যখন সমর্থকদের ভিড় হয় তাঁর বাড়ির সামনে, তখনই গণ্ডগোলের সূত্রপাত। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গেও চলে বাদানুবাদ। পুলিশের উপর আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।