Kalyan Banerjee: হাউহাউ করে কাঁদলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় | Kalyan Banerjee Performs Kali Puja Aarti at His Bankura Home, Breaks Down in Tears - 24 Ghanta Bangla News
Home

Kalyan Banerjee: হাউহাউ করে কাঁদলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় | Kalyan Banerjee Performs Kali Puja Aarti at His Bankura Home, Breaks Down in Tears

Spread the love

রীতি মেনে বাঁকুড়ায় নিজের বাড়ির কালী পুজোয় আরতি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল গভীর রাতে চামর দিয়ে আরতি করেন সাংসদ। সারাবছর দিল্লি, কলকাতা বা শ্রীরামপুর যেখানেই থাকুন না কেন, প্রতি বছর কালী পুজোর সময় নিজের বাঁকুড়ার বাড়িতে আসেন তিনি। এবারও তার অন্যথা হয়নি। গতকালই তিনি বাঁকুড়ার বাড়িতে গিয়ে পরিবারের অন্যান্যদের সঙ্গে বাড়ির মন্দিরে কালী পুজোয় যোগ দেন। পুজো শেষে নিজে হাতে দেবীর আরতি করেন সাংসদ। সেইসময়ই মন্ত্র পড়তে পড়তে প্রত্যেক বছরের মতো হাউহাউ করে কাঁদলেন কল্যাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *