IND U19 vs PAK U19: জহুরের অনবদ্য সেঞ্চুরি, ছোটদের এশিয়া কাপে জয়ী পাকিস্তান | India Collapse To 208 Despite Rajput’s 107, Pakistan Chase It Down With 11 Balls To Spare
আল আমিরাত: দেশে দিওয়ালি। কিন্তু তার মধ্যেই অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের দ্বিতীয় গ্ৰুপ ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হল ভারতের যুব দল। দুই দলের বোলাররাই ভাল বল করেছেন ও দুই দলের ব্যাটাররা সেঞ্চুরি করেছেন। তবুও ১১ বল বাকি থাকতেই ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ম্যাচের দ্বিতীয় বলেই আউট হয়ে যান লক্ষ্য রায়চন্দানি (০)। বীরেন্দ্র সহবাগের ছেলে আর্যবীর সহবাগ ২২ রানেই আউট হয়ে যান। অর্জুন রাজপুতই ভারতের জার্সিতে সেঞ্চুরি করেছেন। ৮৫ বলে ১০৭ রানের ইনিংস খেলেন অর্জুন। তাঁর পরে দলের কোনও ব্যাটারের সর্বোচ্চ রান ২৩। ১১ জন ব্যাটারের মধ্যে মোট ৬ জন ১০ রানের গণ্ডিও পেরোননি। ১৬ বলে ১০ রান করে আউট হয়েছেন রাহুল দ্রাবিড়ের পুত্র অনভয় দ্রাবিড়। ৪৬.৩ ওভারেই ২০৮ রানে অল আউট হয়ে যায় ভারত। পাক জার্সিতে ৩টি করে উইকেট নিয়েছেন আলি রাজা, রিজওয়ানউল্লাহ, নিকাব শফিক।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিংয়ের দাপটে একসময় পাকিস্তানের স্কোর হয়ে গিয়েছিল ৫৯/৪। দুই ওপেনার উসমান খান (১৬) ও জাহাঙ্গির বিলাল (৫) ব্যর্থ। অধিনায়ক ফারহান ইউসুফ ২ রানেই আউট হয়ে যান। সেখান থেকেই দলকে ম্যাচে ফেরান হামজা জরুর। ১০৮ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। নিকাব শফিক ২ রানে অপরাজিত থাকেন। ২০৯ রান তাড়া করতে নেমে ৪৮.১ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
এই মুহূর্তে গ্ৰুপ এ-র এক নম্বরে রয়েছে পাকিস্তান। দুই নম্বরেই ভারত। এখনও একটি গ্ৰুপ পর্বের ম্যাচ খেলা বাকি ভারতের। এরপর সেরা ২ দল উঠবে সেমি ফাইনালে। সেখান থেকে ১৪ নভেম্বর ফাইনাল খেলবে ২ সেমি ফাইনাল জেতা ২ দল।