BREAKING: ভরসন্ধ্যায় মমতার বাড়িতে হাজির দিল্লি পুলিশ | Delhi police reached at Mamata Banerjee’s house, gets notice
কলকাতা: কালীপুজোর পরের দিনই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে হাজির দিল্লি পুলিশ। সোমবার বিকেলে তাঁর কালীঘাটের (Kalighat) বাড়িতে হাজির হয় পুলিশ। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার একটি মামলায় তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি দিল্লিতে বিরোধীদের বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, ২০১৩ সালের একটি মামলায় দিল্লি পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা জানান তাঁরা। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই মমতাকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।