Bhai Dooj 2026: কখন শুরু হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া? জেনে নিন ফোঁটা দেওয়ার সঠিক সময়, ফোঁটার থালায় ভুলেও রাখবেন না এই জিনিস | Bhai Phota 2026: Traditional Rituals and Best Time for Bhaiya Dooj - 24 Ghanta Bangla News
Home

Bhai Dooj 2026: কখন শুরু হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া? জেনে নিন ফোঁটা দেওয়ার সঠিক সময়, ফোঁটার থালায় ভুলেও রাখবেন না এই জিনিস | Bhai Phota 2026: Traditional Rituals and Best Time for Bhaiya Dooj

Spread the love

ভাইফোঁটা (Bhai Phota) কড়া নাড়ছে দোরগোড়ায়। কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ভাই বা দাদার কপালে ফোঁটা দেওয়ার জন্য জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সব বাড়িতে। ভাইয়ের দীর্ঘায়ু আর মঙ্গল কামনায় মেতে ওঠেন দিদি ও বোনেরা। তবে এই উৎসব শুধুই উপহার আর খাওয়াদাওয়ার নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু প্রাচীন রীতিনীতি। অনেকের বিশ্বাস, চিরাচরিত প্রথা মেনে ফোঁটা দিলে ভাইয়ের জীবনে আরও সুখ ও সমৃদ্ধি আসে। তাই এই বিশেষ দিনে পুরনো নিয়মগুলো মেনে চলার দিকেই নজর থাকে সকলের।

কীভাবে সাজানো হয় ফোঁটার থালা?

প্রচলিত নিয়ম অনুযায়ী, ফোঁটার থালায় বেশ কয়েকটি জিনিস রাখা আবশ্যিক। এর মধ্যে থাকে দূর্বা, শিশির, গঙ্গাজল, প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ এবং মিষ্টি। এর সঙ্গে অবশ্যই থাকে খাঁটি চন্দন বাটা। গৃহস্থ বাড়িতে সাধারণত চন্দন, কেশর এবং গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে ভাইকে ফোঁটা দেওয়ার রেওয়াজ রয়েছে।

যে নিয়মগুলো সাধারণত মানা হয়

ভাইফোঁটার দিন বেশ কিছু ছোট ছোট রীতিনীতি পালন করতে দেখা যায়। স্নান সেরে পরিষ্কার পোশাকে ফোঁটা দেওয়ার চল বহু পুরনো। অনেকেই মেনে চলেন যে, ফোঁটা দেওয়ার সময় দিদি বা বোনকে পূর্ব দিকে মুখ করে বসতে হয়। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় খেয়াল রাখা হয়:

  • ফোঁটা নেওয়ার সময় ভাইকে কখনও খালি মাটিতে বসানো হয় না। সাধারণত কাঠের জলচৌকি বা পরিষ্কার সুতির আসনে বসানো হয়।
  • দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে ফোঁটা দেওয়া উচিত নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
  • ফোঁটার সময় ভাই ও বোন দু’জনেই নতুন পোশাক পরলে খুব ভালো হয়।
  • ভাইকে সবসময় ৫ অথবা ৭ রকমের মিষ্টি দেবেন। ভুলেও ৩ রকমের মিষ্টি খেতে দেবেন না।
  • ভাইয়ের মুখে মিষ্টি না তুলে দিয়ে তাঁর হাত থেকে কোনও উপহার নেবেন না।
  • এদিন ভাইয়ের মঙ্গলের জন্য মন্দিরে পুজোও দিতে পারেন।
  • ভাইফোঁটার সঠিক সময়সূচি

পঞ্জিকা অনুযায়ী কবে, কখন ফোঁটা দেওয়া যাবে?

  • বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে মঙ্গলবার দুপুর ২টো ২ মিনিটে। আর তা শেষ হচ্ছে বুধবার দুপুর ৩টে ৫৪ মিনিটে।
  • অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকার মতে, মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিট ৩৫ সেকেন্ডে তিথি শুরু হয়ে বুধবার দুপুর ২টো ৯ মিনিট ৪১ সেকেন্ডে শেষ হবে। তাই পঞ্জিকার এই সময় মেনেই ঘরে ঘরে পালিত হবে ভ্রাতৃদ্বিতীয়ার উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *