Purulia News: নেই আধার-রেশন কার্ড! দিনে একবারই জোটে খাবার পুরুলিয়ার শবর টোলায় | Purulia’s Harjora Sabar Hamlet Struggles Without Aadhaar, Ration and Basic Services
ছোট্ট একটা টোলা। ৩২টি পরিবারের বসবাস। জনসংখ্যা ছিল ১৪১। এক বছরে সেই এলাকার ১৪ জন মারা গিয়েছে। সংখ্যার হিসেবে গোটা বছরে সেটা হল ৩.৮৩ শতাংশ। সেই টোলার কারও আধার কার্ড আছে তো কারও রেশন কার্ড নেই। আবার কারও রেশন কার্ড আছে তো আধার কার্ড নেই। এলাকায় ৬০ বছরের কেউ আর এই মুহূর্তে জীবিত নেই। প্রতিবন্ধী হয়েও কেউ পান না সরকারি সাহায্য। এলাকার কুড়ি-পঁচিশ জনের আধার কার্ড নেই। পুরুলিয়ার বলরামপুরে বড় উরমা গ্রাম পঞ্চায়েতের হাড়জোড়া শবর টোলার ছবিটা ঠিক এরকমই। অর্থ নেই। শিক্ষার ব্যবস্থা নেই। রেশন নেই। চিকিৎসার ব্যবস্থা নেই। ১০০ দিনের কাজ নেই। মানুষগুলো দিনে একবার খায়। একবার নয় একাধিকবার প্রশাসন প্রতিশ্রুতি দিলেও কোনও কাজ হয়নি। এখন নতুন সরকারের প্রতি আস্থা রাখছেন শবর টোলা।