রাত বাড়তেই শব্দ তাণ্ডব, বাজি বদলায় না - 24 Ghanta Bangla News
Home

রাত বাড়তেই শব্দ তাণ্ডব, বাজি বদলায় না

Spread the love

বেহালার পর্ণশ্রীতেও ছিল একই ছবি। শব্দবাজি ফাটানোর অভিযোগে রবিবার রাত ১২টা পর্যন্ত গ্রেপ্তার এবং আটকের সংখ্যা ৭০ ছাড়িয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের কন্ট্রোল রুমে রাত ১২টা পর্যন্ত ২৭টা অভিযোগ এসেছে। এর মধ্যে ১৮টি অভিযোগ এসেছে পাটুলি, হরিদেবপুর, গড়ফা, সার্ভে পার্ক, যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ ও আলিপুর থেকে। সোনারপুর, বারুইপুর থেকেও অভিযোগ এসেছে। সবুজ মঞ্চের দাবি, বাঙুর, শিশুমঙ্গল হাসপাতালের মতো সাইলেন্স জ়োনে শব্দসীমা ৯০ ডেসিবেল ছাড়িয়েছে। আরজি কর হাসপাতালে শব্দসীমা ছিল ৮০ ডেসিবেলের মতো। এ থেকে স্পষ্ট, শাসকদল ও প্রশাসনের তরফে অনেক কিছু পরিবর্তনের কথা বলা হলেও শব্দতাণ্ডবের কোনও পরিবর্তন হয়নি। রাত ১২টার পরে দেদার শব্দবাজি ফেটেছে এসএন ব্যানার্জি রোড, ধর্মতলা, উল্টোডাঙা, টালা, পাইকপাড়া এলাকায়। বাজি থেকে আগুন লেগে যায় এনআরএস–এর হস্টেলে।সল্টলেকে আগের বছরের তুলনায় বেশি বাজি ফেটেছে বলে অভিযোগ তুলেছেন সেখানকার বেশিরভাগ বাসিন্দা। সল্টলেকে একাধিক হাসপাতাল রয়েছে। বহু অসুস্থ ও বৃদ্ধ–বৃদ্ধার বসবাস সেখানে। অনেকের বাড়িতেই রয়েছে পোষ্য। পুলিশ ও সবুজ মঞ্চের কন্ট্রোল রুমে লাগাতার ফোন করেও কাজের কাজ হয়নি—এমনটাই অভিযোগ তুলেছেন সেখানকার অনেক বাসিন্দাই। এ কে ব্লকের বাসিন্দা সুতপা মৌলিকের কথায়, ‘সন্ধের পর থেকে প্রায় নন–স্টপ বাজি ফেটেছে। মাটিতে যত না বেশি, তার চেয়ে বেশি আকাশে।’ ই ই ব্লকেও বাজির আওয়াজে কান পাতা যায়নি। সি এ ব্লকের এক বাসিন্দা জানান, গত বছরের তুলনায় বাজি ফেটেছে অনেক বেশি। উল্টোডাঙার হাডকোর মোড়ে ঈশ্বরচন্দ্র নিবাসের বাসিন্দা আবীরা ঘোষের কথায়, ‘এত বাজি ফেটেছে যে, কান পাতা যাচ্ছিল না। গত বছর এত বাজি ফাটতে দেখিনি।’ সল্টলেকের এফ ই ব্লকের বাসিন্দা মৌলিক দেবনাথ জানিয়েছেন, বাজির আওয়াজে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে পোষ্যরা। যদিও বি সি ব্লকের এক বাসিন্দা জানিয়েছেন, তাঁদের ব্লকে তুলনায় কম বাজি ফেটেছে। এইচ এ ব্লকের দেবাশিস রায়ের অভিযোগ, ‘রাত যত বেড়েছে, ততই দাপট বেড়েছে বাজির। আগে তা–ও একটা নিয়ন্ত্রণ ছিল। এই বছর তো কোনও নিয়ন্ত্রণই ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *