নতুন বাইক কিনবেন? স্পোক না অ্যালয় হুইল—কোনটি বাছবেন, জেনে নিন
তবে, এই ধরনের চাকার ক্ষেত্রে টিউব টায়ার ব্যবহার হওয়ায় লিক হলে সহজে সারানো যায় না। এর পাশাপাশি, সময়ের সঙ্গে সঙ্গে এই ধরনের চাকার ক্ষেত্রে স্পোক আলগা হয়ে যায়। তাই মাঝে মাঝে এই স্পোকগুলি টাইট দিতে হয়। এ ছাড়াও, স্পোক হুইলের ক্ষেত্রে দ্রুত চাকায় কাদা এবং ময়লা জমে যায়। নিয়মিত তা পরিষ্কার না করলে দ্রুত চাকা নষ্ট হয়ে যেতে পারে।