নতুন চেকবুক চালুর খবর ভুয়ো, RBl
আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন নিরাপত্তা বৈশিষ্টযুক্ত চেকবুক চালু হচ্ছে। পুরোনো চেকবুক আর ব্যবহার করা যাবে না। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমনই একটি বার্তাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়ে জানিয়ে দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। চেক ট্রাঙ্কেশন সিস্টেম (সিটিএস)-এর অধীনে বর্তমানে যে চেকবুকগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলির ক্ষেত্রে নতুন করে কোনও বদল আনা হচ্ছে না বলে স্পষ্ট করে দিয়েছে শীর্ষ ব্যাঙ্কটি। ২০২৬-এর ৩১ ডিসেম্বরের পরে পুরোনো চেকবুক বাতিল হয়ে যাবে, এমন কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি।