ঢাকার বস্তির ছবি দেখিয়ে ভারতের নামে অপপ্রচার! দিল্লি বলে পরিচয় চিনা ভ্লগারদের - 24 Ghanta Bangla News
Home

ঢাকার বস্তির ছবি দেখিয়ে ভারতের নামে অপপ্রচার! দিল্লি বলে পরিচয় চিনা ভ্লগারদের

Spread the love


কলকাতা: বাংলাদেশের রাজধানী ঢাকার দরিদ্র ও ঘিঞ্জি এলাকার ভিডিয়ো তুলে সেগুলিকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচার করার অভিযোগ উঠেছে একদল চিনা নাগরিকের বিরুদ্ধে। শুধু তাই…

কলকাতা: বাংলাদেশের রাজধানী ঢাকার দরিদ্র ও ঘিঞ্জি এলাকার ভিডিয়ো তুলে সেগুলিকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচার করার অভিযোগ উঠেছে একদল চিনা নাগরিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা ও খাবার নিয়েও অবমাননাকর মন্তব্য করছেন তাঁরা। চিনের বিভিন্ন সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই ভিডিয়ো। প্রায় ১৫০ জন চিনা নাগরিক এই কর্মকাণ্ডে যুক্ত বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে, নিছক ব্যবসায়িক প্রচার, নাকি ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়ানোর কোনও পরিকল্পিত উদ্যোগ?

৬ নভেম্বর বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি সামনে আসে। প্রতিবেদন অনুযায়ী, ঢাকার উত্তরা সেক্টর ১২ এবং সংলগ্ন টেকপাড়া এলাকায় ঘুরে ভিডিয়ো করছেন চিনা নাগরিকেরা। পরে সেই দৃশ্য চিনের সমাজমাধ্যমে সম্প্রচার করে জায়গাটিকে নয়াদিল্লি বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে ‘মিয়ানমিয়ান’ নামে এক চিনা মহিলার কথা উল্লেখ করা হয়েছে। ১ নভেম্বর তাঁকে উত্তরা এলাকায় একটি খালের পাশে ভিডিয়ো করতে দেখা যায়। সম্প্রচারের সময় তিনি এলাকাটিকে নয়াদিল্লি বলে দাবি করেন। সেখানকার বাড়িঘরকে অপরিচ্ছন্ন, অনুন্নত ও অস্বাস্থ্যকর বলেও মন্তব্য করেন। অন্য একটি ভিডিয়োয় ‘ওয়াং ওয়েই’ নামে এক চিনা নাগরিক স্থানীয়দের চা পান করতে দেখে দাবি করেন, ওই চা তৈরি হয়েছে ‘গোমূত্র’ দিয়ে।

ঘটনাটি নতুন নয়। গত মে মাসে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ও টেকপাড়া এলাকায় চিনা ভ্লগারদের ভিডিয়ো তৈরির খবর প্রকাশ করেছিল। চিনের বিলিবিলি ও ইউকু-র মতো প্ল্যাটফর্মে দরিদ্র মানুষের জীবনযাত্রা নিয়ে একাধিক ভিডিয়ো পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস ধরে নিয়মিত তাঁদের এলাকায় ঘুরে ছবি তুলছেন চিনা নাগরিকেরা।

শুধু তাই নয়, অনুমতি ছাড়া বাড়ি, রান্নাঘর এবং শৌচাগারে ঢুকে ভিডিয়ো করার অভিযোগও উঠেছে। স্থানীয় মহিলাদের দৈনিক ৫০০ থেকে ১,০০০ টাকা দিয়ে এই কাজে সাহায্য নেওয়া হচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রথম আলোকে উত্তরা পশ্চিম থানার এক আধিকারিক জানিয়েছেন, এলাকায় চিনা নাগরিকদের ভিডিয়ো করতে দেখা গেলেও তাঁদের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ নিশ্চিত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এক চিনা নাগরিকের দাবি, ভিডিয়োগুলি পণ্যের প্রচারের জন্য তৈরি হচ্ছে। তবে বাংলাদেশের এলাকা ভারতের বলে পরিচয় করানো এবং ভারতীয়দের জীবনযাত্রা নিয়ে ধারাবাহিক কটাক্ষের পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত কোনও সংগঠিত অপপ্রচার চক্রের সঙ্গে তাঁদের যোগসূত্রের প্রমাণ মেলেনি। তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি জোরালো হচ্ছে।

হোয়াইট হাউসের কাছে বড়সড় নাশকতার ছক বানচাল: এআর-১৫ রাইফেল ও অস্ত্রসহ গ্রেফতার যুবক

ব্লু ওয়েভে ভাসছে আমেরিকা! ১৯৭৪ সালের পর সবচেয়ে বড় জয়ের পথে ডেমোক্র্যাটরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *