টেস্টে নয়া রেকর্ড মুশফিকুর রহিমের, প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন এই নজির - 24 Ghanta Bangla News
Home

টেস্টে নয়া রেকর্ড মুশফিকুর রহিমের, প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন এই নজির

Spread the love

বাংলাদেশ ক্রিকেটে নয়া নজির মুশফিকুর রহিমের

সোমবার সিলেটে ম্যাচের চতুর্থ ইনিংসে রস্টন চেজ়ের বলে সিঙ্গল নিয়ে টেস্টে ৭০০০ রান পূর্ণ করেন মুশফিকুর। লাঞ্চ ব্রেকের পরেই আসে এই ঐতিহাসিক মুহূর্ত। তবে এই মাইলফলক ছোঁয়ার পরেও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি মুশফিকুর। ড্রেসিংরুমে থাকা সতীর্থদের উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখে তিনি বোঝেন এই নজির গড়ার কথা।

এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫০০০ ও ৬০০০ রানের গণ্ডিও পেরিয়েছিলেন মুশফিকুর। ২০২২ সালে ৫০০০ এবং ২০২৪ সালে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এ বার গড়লেন নয়া নজির। টেস্ট ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক রানের তালিকায় মুশফিকুরের ধারেকাছে নেই কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *